ads

বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদের জামাত কোথায় কখন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১০, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শেরপুরে বিরাজ করছে উৎসবের আমেজ। কেনাকাটা থেকে শুরু করে শেষ হয়েছে সকল প্রস্তুতি। এদিকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ঈদগাহ মাঠ এবং কোন কোন এলাকায় মসজিদে নেওয়া হয়েছে নামাজের প্রস্তুতি।

Shamol Bangla Ads

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম মোহাইমোনুল ইসলাম জানান, এবার জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে ঈদুল ফিতরের ঈদ জামাত আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী, শেরপুুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন পৌর ঈদগাহ মাঠে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে পৌর ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করা সম্ভব না হলে জেলা কালেক্টরেট মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

এছাড়া সকাল সোয়া ৯টায় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে, সকাল ১০টায় মাইসাহেবা মসজিদ মাঠে, সকাল সোয়া ৯টায় ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মাঠে (মহিলাদের নামাজের ব্যবস্থাসহ), সকাল ৯টায় নবীনগর ফারুকিয়া মাদ্রাসা মাঠে, সকাল সাড়ে ৯টায় খোয়ারপাড় শাপলাচত্বর জামে মসজিদে, সকাল ৮টার জেলা কারাগার জামে মসজিদে, সকাল সোয়া ৯টায় দমদমা কালীগঞ্জ ঈদগাহ মাঠে, সকাল সোয়া ৯টায় চাপাতলী জেলা পরিষদ ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় কাজীবাড়ী ঈদগাহ মাঠে, সকাল সোয়া ৯টায় কসবা শাহী জামে মসজিদ মাঠে, সকাল সাড়ে ৯টায় কসবা কাচারীপাড়া মাজার ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৮টায় রাজার কাচারী ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় শীতলপুর ঈদগাহ মাঠে, সকাল ৯টায় ঢাকলহাটী মসজিদে নূরে, সকাল সাড়ে ৯টায় গৌরীপুর দুখিয়া আলম ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় মোবারকপুর আখেরমামুদ ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় কসবা কাঠগড় ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় দিঘারপাড় উত্তরপাড়া ঈদগাহ মাঠ, সকাল সাড়ে ৯টায় দিঘারপাড় কান্দাপাড়া ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় মীরগঞ্জ ঈদগাহ মাঠে, সকাল সাড়ে ৯টায় উত্তর নবীনগর জামে মসজিদে, সকাল পৌণে ৯টায় বাবর আলী জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় সজবরখিলা জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় ট্রাক টার্মিনাল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, পৌরসভার আয়োজনে পৌর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে পৌর ঈদগাহ মাঠটি পরিষ্কারকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে এবং শহরের বিভিন্ন মোড়ে-মোড়ে জাতীয় পতাকাসহ বিভিন্ন স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!