ads

বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৃ-ফাউন্ডেশনের উদ্যোগে নৃ-সুহৃদ সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১০, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ

শেরপুরে স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠন নৃ-ফাউন্ডেশনের উদ্যোগে নৃ-সুহৃদ সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার বিকেল শহরের শহীদ দারোগ আরী পৌরপার্ক সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গুলজার মো. ইয়াহ ইয়া জিহান, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জামালপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল আমিন, ডা. হাসিনাতুল ফেরদৌসী লোপা, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রেজাউল করিম প্রমুখ।

এছাড়া নৃ-ফাউন্ডেশনের সভাপতি ডা. তনুজ ভৌমিক,সাধারণ সম্পাদক মাজহারুল হক, সাবেক সভাপতি ডা. ফয়জুল আলম, ডা. আমিরুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আওরঙ্গজেব আকন্দ, মেরিন ইঞ্জিনিয়ার আনোয়ার সাদিক বিপুল, ছাত্রলীগ নেতা আলামিন হোসেন রাকীব, ক্রীড়া সংগঠক ও কোচ রাজীব আহমেদ, মাহবুবুর রহমান সজীবসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

নিয়মিত অসহায় ও দুস্থ উপকারভোগীর পাশাপাশি শেরপুর জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসক, সমাজসেবক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নৃ সুহৃদ সদস্যদের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিনত হয় সুহৃদ সমাবেশ ও ইফতার মাহফিলটি।

এদিন প্রায় ৪০০ জন অতিথি একসাথে ইফতার করেন। এদিন নৃ পরিবারের সুহৃদ সদস্যবৃন্দের ব্যক্তিগত ও বিশিষ্টজনের আর্থিক সহযোগিতায় অনাহারীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!