ads

বুধবার , ১০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঈদে বাড়ি যেতে না পারায় স্বামীর সাথে ঝগড়া, অভিমানে স্ত্রীর আত্মহত্যা

জাহাঙ্গীর হোসেন, নকলা
এপ্রিল ১০, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ঈদে বাড়ি যেতে না পারায় স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছেন তারজিনা আক্তার স্মৃতি নামে এক সন্তানের জননী। ১০ এপ্রিল বুধবার ভোররাতে উপজেলার জালালপুর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় তারজিনা আক্তার স্মৃতির স্বামী তানজিল আহমেদকে আটক করেছে পুলিশ। তানজিল সিরাজগঞ্জে সদর উপজেলার গুনেরগাথী এলাকার আব্দুল মান্নানের পুত্র।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিরাগঞ্জের সদর উপজেলার সাহেদানগড়া এলাকার আবু বক্তব সিদ্দিক মিয়ার কন্যার সাথে বিয়ে হন একই উপজেলার গুনের গাথী গ্রামোর তানজিল আহমেদের সাথে। দেড় বছর আগে তাদের কোলজুড়ে আসে একটি পুত্র সন্তান। তানজিন আহমেদ প্রায় দুই বছর আগে ওয়ালটনের সেলস অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। প্রায় চার মাস আগে তিনি নকলায় বদলি হয়ে আসেন। সেই সুবাদে তিনি স্ত্রী-সন্তান নিয়ে নকলা পৌরসভাধীন জালালপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর হাবুলের বাসায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার সন্ধ্যায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তৈরি হন স্মৃতি। তানজিনেরও ছুটি পেতে রাত ৮টা বেজে যায়। সে সময় বাসায় গিয়ে তানজিন বলে, ছোট ছেলেকে নিয়ে এতরাতে যাওয়া ঠিক হবে না। রাস্তায় গাড়ির প্রচুর চাপ, সকালে যাব। এই কথা বলায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় হাতাহাতিও হয়। পরে ছোট ছেলেটিকে নিয়ে তানজিল ঘুমিয়ে পরে। সেহরি খাওয়ার জন্য সজাগ পেয়ে দেখে স্মৃতি পাশে নেই। পরে বারান্দায় দিয়ে দেখা যায়, স্মৃতি গলায় উড়না পেচিয়ে বারান্দার গ্রিলের সাথে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্মৃতিকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া বলেন, ওই ঘটনায় আমরা নিহতের স্বামী তানজিলকে আটক করেছি। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। দুপক্ষের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। একই সাথে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!