ads

মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালামত উল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে সহ বিচারকগণ, সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল কাদের খান, এ্যাডভোকেট সাখাওয়াত উল্লাহ তারা, এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী ও এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘সূর্যদীর গল্প’ মঞ্চায়নের ১ বছর… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্বাশিপ’র উপজেলা কমিটি গঠন : সভাপতি লুৎফর,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads