ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পয়েস্তিরচর গ্রামে মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ দুজন মারা যাওয়ার ঘটনায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা ও সদর উপজেলা প্রশাসন। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের নির্দেশনায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নগদ ৪০ হাজার টাকা, কম্বল ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। ওইসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান, কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ ও খাদ্য সহায়তা করা হয়েছে। পরবর্তীতে তাদের টিন প্রদান করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিচর গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম ও তার ৭ বছর বয়সী নাতি শরীফ নিহত হন। সেইসঙ্গে দুটি ঘর ভস্মিভুত ও চারটি গরু আগুনে পুড়ে মারা যায়। ওই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!