জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ২০২৩ সালে অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম মূল্যায়নে ’গ’ গ্রুপে সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে শেরপুর জেলা পুলিশ।

শ্রেষ্ঠ জেলা হিসেবে শেরপুর জেলা পুলিশ গ গ্রুপে ২য় স্থান অর্জন করায় ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএমের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
এদিকে অপরাধ নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম মূল্যায়নে ২য় স্থান অর্জন করায় শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবাকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।




