ads

বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

খবর টি পড়েছেন : ৪৫৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি বুধবার শিশু ডায়াবেটিক (টাইপ-১) রোগীদের ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা করা হয়। শেরপুর ডায়াবেটিক সমিতি এসব কর্মসূচির আয়োজন করে।

Shamol Bangla Ads

বুধবার সকালে শেরপুর সরকারি কলেজ মাঠে শিশু ডায়াবেটিক (টাইপ-১) রোগীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২১ জন শিশু বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। পরে শহরের মাধবপুর এলাকার শেরপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া। এতে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম, শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ডায়াবেটিক হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার আব্দুল হামিদ প্রমুখ।

সভায় শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ বলেন, শেরপুর ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিসে আক্রান্ত নিবন্ধনভুক্ত রোগীর সংখ্যা ৪২ হাজার। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে গড়ে ২৫০ রোগী চিকিৎসা নিয়ে থাকেন। এই হাসপাতালে স্বাভাবিক চিকিৎসার পাশাপাশি স্বল্পখরচে দন্ত ও চক্ষু বিভাগে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা প্রদানসহ বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা করা হয়।

Shamol Bangla Ads

পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত তিন শিশু রোগীকে বিনা মূল্যে তিনটি বাইসাইকেল প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads