ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে এবং ২০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারি শনিবার রাতে উপজেলার বিশগিরিপাড়া ও নয়াবিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিশগিরিপাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে নবী হোসেন (২৮), লালু মিয়ার ছেলে সুমন মিয়া (২৬) ও নয়াবিল এলাকার মৃত ইমান আলীর ছেলে আহসান হাবীব হেলাল (৪৫)। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। ওইসময় রাত ১১ টার দিকে উপজেলার বিশগিরিপাড়া এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ নবী হোসেন ও সুমন মিয়া নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে রাত সোয়া ১১ টার দিকে উপজেলার নয়াবিল এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আহসান হাবীব হেলাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!