ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্মার্ট এনজিও পোর্টালের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৭২৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে স্মার্ট এনজিও পোর্টালের উদ্বোধন করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই পোর্টালের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার আগে স্মার্ট শেরপুর গড়তে হবে। তারই আওতায় এবার স্মার্ট এনজিও পোর্টালের যাত্রা শুরু হলো। এটি একটি ডায়নামিক পোর্টাল এবং এর মধ্য দিয়ে নতুন ইতিহাসও রচিত হল।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, এনজিওগুলো দেশের উন্নয়ন সহযোগী। যুদ্ধবিধ্বস্ত বাংলাকে গড়ার সময় থেকে তারা সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। তাদের মাধ্যমে তৃণমূলের সুবিধাবঞ্চিতরা উপকৃত হচ্ছে। কাজেই স্মার্ট শেরপুর গড়তে এনজিওদের সহযোগিতায় তৃণমূলেও তার ছোঁয়া পৌঁছে দিতে হবে।

পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা এনজিও ফোরামের সমন্বয়কারী ব্র্যাক কর্মকর্তা ফারহানা মিল্কী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, পারি ডেভলমেন্টের জেনিদারিন, আইডিএ’র গোলাম মোস্তফা, সবুজবাংলার খন্দকার আব্দুল আলীম, আস্থা প্রজেক্টর ফিরোজ আহমেদ প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে পোর্টালটির বিভিন্ন দিক তুলে ধরেন (https://ngosherpur.gov.bd) পোর্টালের ডেভেলপার তরুণ আইটি উদ্যোক্তা মো. মিনহাজ উদ্দিন। ওইসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম আল-আমিন ও জিএমএ মুনিবসহ জেলার বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads