ads

রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচ্ছা

খবর টি পড়েছেন : ৬৭৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রবিবার বিকেলে তিনি জামালপুর থেকে শেরপুর সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা তথ্য অফিস ও শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  জেলা প্রশাসনের এনডিসি সানাউল মোর্শেদ, ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল বিচারপতি মো. নিজামুল হক নাসিমকে গার্ড অব অনার প্রদান করে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম আগামীকাল ১৯ ফেব্রুয়ারি সোমবার সার্কিট হাউজে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে এক কর্মশালায় মিলিত হবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষে নিহত ১, আহত… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৩

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads