ads

শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় নিজ মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ওইসময় তিনি শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে ও স্কুলের সম্মান অক্ষুণ্ন রাখার তাগিদ দেন। এছাড়া বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করারও পরামর্শ দেন তিনি।

ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকগণসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠান উদ্বোধনের পর সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু অতিথিদের নিয়ে কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টের খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে নব নির্বাচিত এমপিকে কাছে পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে স্কুলের শিক্ষার্থীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!