ads

শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করলেন এমপি ছানু

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে একসাথে শেরপুর সদরের উন্নয়ন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শহরের নিউমার্কেটস্থ তার কার্যালয়ে আয়োজিত সদর উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় ওই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, নির্বাচনে কারও সাথে আমার রাগ, ক্ষোভ বা হিংসা বিদ্বেষ নেই। শেরপুরে প্রধানমন্ত্রী বা বঙ্গবন্ধু পরিবারের কারও নামে আজও কোন প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শেরপুরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে একসাথে উন্নয়ন কাজ করতে চাই।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী, ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় সদর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামানসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!