ads

শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় সদর উপজেলার বিআরডিবি হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল। স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদের সঞ্চালনায় প্রকল্পের চলমান কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি।

নাগরিক প্লাটফর্মের আগামি তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন আস্থা প্রকল্পের ময়মনসিংহ ক্লাস্টার কো- অর্ডিনেটর খালেদ ইহতেশাম। তিনি বলেন, শেরপুর জেলায় আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা এসডিসি সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি বান্তবায়ন করছে । আস্থা প্রকল্পের আওতায় শেরপুর জেলার ৫ টি উপজেলার নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে ৩০ সদস্য বিশিষ্ট নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে।বিশেষ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যুব ফোরামের সদস্যরা শান্তি ও শৃংখলা নিয়ে কিভাবে কাজ করবে তা সুচিন্তিত মতামত ব্যক্ত করেন তিনি।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য দেন আস্থা প্রকল্পের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক মো: হারুনুর রশিদ দুদু, নারী সমাজকর্মী তাহমিনা জলি, বীরমুক্তিযোদ্ধা মো, আব্দুর রহমান তালুকদার, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক এসএম আবু হান্নান, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হাসেম, অবসরপ্রাপ্ত শিক্ষক মনজুরুল হক, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম বাবুল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক সালেহা ফেরদৌস, স্মার্ট বাংলাদেশ পুরুষ্কারপ্রাপ্ত আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দিন, শহীদ মোস্তফা পাঠাগারের প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, আদিবাসী নেতা ও শিক্ষক যুগল কিশোর কোচ, নারী উদ্যোক্তা আইরিন পারভিন ও সানজিদা জেরিন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!