ads

শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বিএসটিআই সনদ পেল শেরপুরের জিআই পণ্য তুলশীমালা চাল

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

এবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ পেয়েছে শেরপুরের জিআই পণ্য তুলশীমালা সুগন্ধি চাল।

Shamol Bangla Ads

১৪ ফেব্রুয়ারি বুধবার শিল্প মন্ত্রণালয়ের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মেট্রোলজি বিভাগের সহকারী পরিচালক মো. ছানুয়ার হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেরপুরের জেলা প্রশাসক বরাবর ওই সনদ প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানান, শেরপুরের জিআই পণ্য তুলশীমালা সুগন্ধি চাল বিএসটিআই সনদ পেয়েছে। জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে চুক্তিবদ্ধ উদ্যোক্তা কর্তৃক মোড়কজাতকৃত জেলা ব্র্যান্ডিং লোগো সম্বলিত তুলশীমালা সুগন্ধি চালের ১ কেজির প্যাকেটে এখন থেকে বিএসটিআইয়ের লোগো, সনদ নম্বর ও কিউআর কোড থাকবে।

Shamol Bangla Ads

এর আগে ২০১৮ সালের ১১ এপ্রিল জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে ওই সময় থেকেই ২০২৩ সালের ১২ জুন তুলশীমালা ধানকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি ঘোষণা করে শিল্প মন্ত্রণালয়।

Need Ads
error: কপি হবে না!