ads

শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।

পরে তিনি অভিবাদন মঞ্চ থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগেণর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রীড়া নৈপুণ্য অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, আরআই পুলিশ লাইন্স মো. আজিবর রহমান, আরওআই রিজার্ভ অফিস মো. লুৎফর রহমান, প্লেসের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদসহ পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন, শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার বিএসটিআই সনদ পেল শেরপুরের জিআই পণ্য তুলশীমালা… পরবর্তী সংবাদ নকলায় ড্রাম ট্রাক উল্টে শ্রমিক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads