ads

শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে র‍্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ৬৪৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে একটি তক্ষকসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার কুরুয়া বাজার থেকে রাতে তাদের গ্রেফতার করা হয়। ওইসম তাদের কাছ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে। 

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার লক্ষীখোলা গ্রামের আক্তার হোসেনের ছেলে ফরহার (৫০) ও নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল হামিদ চুন্নুর ছেলে পারভেজ (৩৫)।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে উপজেলার কুরুয়া বাজারের কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে তক্ষক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিলেন তারা। বন্যপ্রাণী রক্ষা আইনে মামলার পর তাঁদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের চরাঞ্চলের শীতার্তদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ৩ জনকে কারাদণ্ড, বহিষ্কার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads