ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের চরাঞ্চলের শীতার্তদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ৬৭৯
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসরত নিম্নআয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের দুর্গম ৭নং চর এলাকায় ওইসব কম্বল বিতরণ করা হয়। ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। পরে তিনি ৭নং চর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরণ করেন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, কম্বল বিতরণ উদ্দেশ্য নয়, এটাতো সামান্য উপহার মাত্র। এখানে আসার উদ্দেশ্য হলো-এলাকার মানুষের সাথে পরিচিত হওয়া, আইনশৃঙ্খলা রক্ষায় সম্পর্ক উন্নয়ন করা। তিনি বলেন, আমি আইনের সোজা পথে চলতে পছন্দ করি। যারা আইন মেনে চলেন, অপরাধের সাথে সম্পৃক্ত নন, তাদের সাথে সোজা ব্যবহার হবে। আর যারা আইন লঙ্ঘন করেন, অপরাধের সাথে যুক্ত, বাঁকা পথে চলেন, তাদের সাথে আইনের ভাষায় বাঁকা কথাই হবে। পুলিশ সুপার বলেন, অপরাধীর কোন ছাড় নেই। তিনি যেখানেই থাকুন, যতদূরেই থাকুন, যত শক্তিশালীই হোন, কে আপন, কে পর সেটা দেখা হবে না। আইনের লম্বা হাতে তাদেরকে পাকড়্ওা করা হবে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম, কামারেরচর ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসীন আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা এলাকাবাসীর অনুরোধে ৭নং চরের বাজারের পাশের দশানী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

Shamol Bangla Ads

অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, এই শীতে শেরপুরে পাহাড়ি জনপদের নৃ-জনগোষ্ঠি, মুক্তিযুদ্ধের শহীদ পরিবার, বিভিন্ন এলাকার ছিন্নমূল মানুষের পর এবার চরাঞ্চলের শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার নিজ উদ্যোগে এসব কম্বল সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নেন।

কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব বলেন, স্বাধীনতার পর জেলার প্রথম কোন এসপি এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা যোগাযোগ বিপর্যস্ত দুর্গম ৭নং চর এলাকায় এলেন। এতে এলাকাবাসীরা দারুণ খুশী।

অনুষ্ঠানে জেলা পুলিশের উদ্যোগে প্রত্যন্ত চরাঞ্চলে বসবাসরত নিম্নআয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ২০০ পিছ কম্বল বিতরণ শেষে ৭নং চর মদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া বালক/বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল ১০০ পিছ বিতরণসহ মোট ৩০০ পিছ কম্বল বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ অবৈধ ইটভাটা বন্ধ,… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে র‍্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেফতার ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads