ads

শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ৩ জনকে কারাদণ্ড, বহিষ্কার ৩৯

খবর টি পড়েছেন : ১,১৮৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করার অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে দুজনকে একমাস করে ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Shamol Bangla Ads

২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জেলার ৩টি ভিন্ন ভিন্ন কেন্দ্রে তাদের সাজা দেওয়া হয়। একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসান।

দন্ডপ্রাপ্তদের মধ্যে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের সেমেনা বেগম ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. রফিকুল ইসলামকে একমাস করে এবং আইডিয়াল প্রিপারেটরি এ্যান্ড হাইস্কুল কেন্দ্রের পরীক্ষার্থী মো. শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Shamol Bangla Ads

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, এ বছর শেরপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ হাজার ৩৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪২৪ জন। জেলার ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১০ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ডিজিটাল ডিজিটাল ডিভাইস ব্যবহারকালে হাতেনাতে আটকের পর তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা, মো. শফিকুল ইসলাম ও সালাউদ্দিন বিশ্বাস।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর ওই ৩ জনকে শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে র‍্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেফতার ২ পরবর্তী সংবাদ শেরপুরে কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads