ads

শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ৬৯৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার চাঞ্চল্যকর কৃষক ইসমাইল হত্যা মামলার প্রধান আসামী মঞ্জিল (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব।  ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার হাজীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত মঞ্জিল শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার ইয়ার খানের ছেলে।

Shamol Bangla Ads

র‌্যাব ও মামলা সূত্রে জানা যায়, একটি জমি নিয়ে শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি উত্তরপাড়ার মৃত হাবেদ আলীর ছেলে কৃষক ইসমাইল হোসেনের সাথে আসামি মঞ্জিলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ইসমাইল হোসেনের দখলে থাকা একখন্ড জমি ২০২৩ সালের ২৬ অক্টোবর সকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দখল করতে যায় মঞ্জিল ও তাদের লোকজন।

ওইসময় বাধা দিতে গেলে মঞ্জিল ফালা দিয়ে ঘাই মেরে এবং পিটিয়ে ঘটনাস্থলেই ইসমাইলকে খুন করে। ওই ঘটনায় ইসমাইলের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরে করেন। ঘটনার পর থেকেই পালিয়ে যায় মঞ্জিল ও অন্য আসামিরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

Shamol Bangla Ads

পরে ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ অভিযান চালিয়ে জামালপুর থেকে আসামি মঞ্জিলকে গ্রেফতার করে।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, ধৃত আসামি মঞ্জিলকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ৩ জনকে কারাদণ্ড, বহিষ্কার… পরবর্তী সংবাদ জীবনযুদ্ধে পরাজিত পঙ্গু হাবিবুল্লাহ বাহার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads