ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ২,০৪৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৩১ জানুয়ারি বুধবার রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো. আল আমিন (২৪) এবং একই গ্রামের মো. ভুট্টু মিয়ার ছেলে মো. সাদ্দাম মিয়া (২২)।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু বক্কর সিদ্দিক, এএসআই মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত ৮টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান চালায়। ওইসময় ওই অভিযানিক দল মাদক ব্যবসায়ী মো. আল আমিন ও মো. সাদ্দাম মিয়াকে আটক করে।

পরে আল আমিনের দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. সাদ্দাম মিয়ার পরিহিত প্যান্টের পকেট তল্লাশী করে ৪০০ পিসসহ মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে ১১৩ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads