ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১১৩ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৭১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদসহ ২ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশকুড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা (৪২) ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. আব্দুল হালিম (৩০)।

জানা যায়, বৃহস্পতিবার সকালেগোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো. আবু বক্কর সিদ্দিক, এএসআই মো. আলমাছ হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা বাশকুড়া গ্রামে অভিযান চালায়।

Shamol Bangla Ads

ওইসময় ডিবি পুলিশ পুলিশের আভিযানিক দল একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে গতিরোধ করে। ওইসময় সিএনজিটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক ব্যবসায়ী কার্তিক চন্দ্র সাহা ও মো. আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়। ওইসময় জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে তারা জানায়, মদগুলো গাজীপুর পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় বৃহস্পতিবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads