ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী জানান, কন্দাল ফসল কৃষকদের জন্য একটি লাভজনক কৃষি। তাই উপজেলায় গোল আলু, মিষ্টি আলু, কাসাভা, গাছ আলু, ওলকচু, মুখীকচু, পানিকচু জাতীয় কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসবের পরিচিতি, উৎপাদন কৌশল, বালাই ব্যবস্থাপনা ও উৎপাদিত ফসল সংরক্ষণ বিষয়ে কৃষকদের ধারণা দেওয়াই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে ৩০ জন কৃষক/কৃষাণী অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads