ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই সাজাপ্রাপ্ত আসামীর নাম মমিন (২৪)। তিনি উপজেলার বুরুঙ্গামারী গ্রামের আস্করের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, ২০১৬ সালে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসা এক দর্শনার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হলে মামলার বিচারকার্য শেষে আসামি মমিনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। তবে রায়ের পর থেকেই আসামি মমিন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তালতলা এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মমিনকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালিয়ে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মমিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads