ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ অবৈধ ইটভাটা বন্ধ, ২৪ লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ৬৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পোড়ানোর অভিযোগে চার ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। একইসাথে ওই চার ভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপি পৌর শহরের মোবারকপুর মহল্লায় ওই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শেরপুর জেলায় ৬১টি ইটভাটার মধ্যে বৈধতা রয়েছে মাত্র ৩টির। জেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবসতি এলাকায় অবৈধভাবে নিবন্ধনবিহীন এসব ইটভাটা পরিচালনা করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। একইসাথে নিয়মনীতি তোয়াক্কা না করে পুড়ানো হচ্ছে বনের কাঠ। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।

অভিযানে মেসার্স সাওদা ব্রিকস, আরএইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-১, আরএইচ অটো ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচার্স-২ ও মেসার্স একেবি ব্রিকসকে ছয় লাখ করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভেঙে দেয়া হয় ভাটার আংশিক অংশ। অভিযানকালে শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা ফায়ার সার্ভিসের সদস্য ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা হচ্ছে। এরই অংশ হিসেবে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা ও বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে বন্যহাতির তান্ডব, খ্রিস্টান মিশনসহ… পরবর্তী সংবাদ শেরপুরের চরাঞ্চলের শীতার্তদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads