ads

বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শেরপুরে বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশে গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারাদেশের মতো শেরপুরেও জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের তত্ত্বাবধানে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ থেকে আংশিক পাঠ করা হয়। পরে গল্পের পাঠ প্রতিক্রিয়া লিখে জমা দেওয়া হয়।

সেরা পাঠ প্রতিক্রিয়া লেখক নির্বাচিত করে আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।

Shamol Bangla Ads

ওই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!