ads

বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলের নতুন কোচ দরিভাল

খবর টি পড়েছেন : ৪৮৮
ব্রাজিলের নতুন কোচ দরিভাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগেই জানা গিয়েছিল, দরিভাল জুনিয়র হতে চলেছেন ব্রাজিলের নতুন কোচ। সেটাই হলো। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে দরিভালের নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন কোচকে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিবিএফ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন ঢাকা হয়েছে।

Shamol Bangla Ads

বিবৃতিতে সিবিএফ জানিয়েছে,’ব্রাজিল পুরুষ জাতীয় দলের নতুন কোচ দরিভাল জুনিয়র। রিও ডি জেনেরিওতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।’ ১৩ মাস পর অবশেষে স্থায়ী কোচ পেল ব্রাজিল। তবে কতদিনের চুক্তিতে নতুন কোচ নিয়োগ দিয়েছে সেটা অবশ্য জানায়নি সিবিএফ।

ব্রাজিল ফুটবলের শীর্ষ ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে দরিভালের। সাও পাওলো ছাড়াও সান্তোস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্সের মতো ক্লাবে কাজ করেছেন। তবে খেলোয়াড়ি জীবন তেমন সমৃদ্ধ ছিল না তাঁর। ১৭ বছরের ক্যারিয়ারে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফ্লুমিনেন্স ছাড়া ব্রাজিলের আর কোনো শীর্ষ ক্লাবে খেলার সুযোগ হয়নি দরিভালের। জাতীয় দলের জন্যও কখনো বিবেচনায় আসেননি।
দরিভালের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। দরিভালের হাত ধরে কক্ষপথে ফিরতে পারবে কি না, সেটিই এখন দেখার।

Shamol Bangla Ads

ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন দরিভাল। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই ডাক উপেক্ষা করতে পারবেন না। নিজের জাতীয় দল, দেশ ও সমর্থকদের পক্ষে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোটা সম্মানের এবং স্বপ্ন পূরণের মতো ব্যাপার। একটা সুন্দর গল্পের সূচনা হোক।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকিব-মাশরাফিকে সংবর্ধনার পরিকল্পনা বিসিবির পরবর্তী সংবাদ ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনারই শাস্তি হলো বেশি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads