ads

বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিব-মাশরাফিকে সংবর্ধনার পরিকল্পনা বিসিবির

খবর টি পড়েছেন : ৪১৪
সাকিব-মাশরাফিকে সংবর্ধনার পরিকল্পনা বিসিবির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন দেশের ক্রিকেটের বড় দুই তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। দুই দেশ সেরা তারকা ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

Shamol Bangla Ads

নড়াইল-২ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই বাজিমাত করেছেন বর্তমান অধিনায়ক সাকিব। মাগুরা-১ আসন থেকে বিশাল ব্যবধানে জয় পান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এই দুই তারকা ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা দুজনকেই স্বাগত জানাই। এখন হয়তো তাদের খেলা আছে। তবে একটা পর্যায়ে তারা খেলা ছেড়ে দেবে। সাকিবও হয়তো কয়েক বছরের মধ্যে খেলা ছেড়ে দেবে। তখন আমার মনে হয়, তারা পূর্ণ সময় দিয়ে নিজের এলাকার জন্য, দেশের জন্য কাজ করবে এবং ভালোই করবে। আমার মনে হয়, তারা এই সিদ্ধান্ত যে নিয়েছে, খুব ভালো সিদ্ধান্ত।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘আমরা এখনও (সংবর্ধনা দেওয়ার ব্যাপারে) চিন্তাভাবনা করিনি। হয়তো সামনে যে বোর্ড সভা আছে, তখনই, অবশ্যই তাদের (মাশরাফি ও সাকিব) সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আমাদের ভাবনায় আছে। তবে কিভাবে কী করব, সেটা এখনই বলতে পারছি না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ অধিনায়ক হিসেবে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় শান্ত পরবর্তী সংবাদ ব্রাজিলের নতুন কোচ দরিভাল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads