ads

বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনারই শাস্তি হলো বেশি

খবর টি পড়েছেন : ৪৫৫
ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনারই শাস্তি হলো বেশি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গত নভেম্বর মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে দর্শকদের হাঙ্গামায় খেলা শুরু হতে দেরী হয়। পরে ব্রাজিলিয়ান পুলিশ আর্জেন্টাইন সমর্থকদের ওপর চড়াও হয়। লিওনেল মেসিরা যার তীব্র প্রতিবাদ করেছিলেন। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি এ নিয়ে কাজ শুরু করার পরই জানা গিয়েছিল, শাস্তি থেকে রেহাই মিলবে না ব্রাজিল, আর্জেন্টিনা কোন দেশেরই। তবে সেই শাস্তি ঘোষণার পর দেখা যাচ্ছে, আর্জেন্টিনার ভাগেই তা পড়েছে বেশি।

Shamol Bangla Ads

ঘরের মাঠে আর্জেন্টিনাকে পরের ম্যাচ খেলতে হবে স্টেডিয়ামের অর্ধেক দর্শক নিয়ে। ব্রাজিলের ওপর তেমন কোন নিষেধাজ্ঞা আসেনি। আর্জেন্টিনার জরিমানাও গুনতে হবে বেশি, ৭০ হাজার সুইস ফ্রা বা প্রায় ৮২ হাজার ডলার।

ওদিকে ব্রাজিলের জরিমানা ৫০ হাজার সুইস ফ্রা। আর্জেন্টিনার বিরুদ্ধে অবশ্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগই বেশি, শুধু মারাকানার ঐ ম্যাচেই নয়, তাদের দর্শকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ঘরের মাঠে ইকুয়েডর ও উরুগুয়ের বিপক্ষেও। শাস্তিটাও সে কারণেই বেশি।

Shamol Bangla Ads

লিওনেল মেসিরা ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচটি খেলবে আগামী সেপ্টেম্বরে চিলির বিপক্ষে, সেই ম্যাচেই স্টেডিয়ামের অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে তাদের।

সূত্র : টিওয়াইসি স্পোর্টস

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রাজিলের নতুন কোচ দরিভাল পরবর্তী সংবাদ বিসিবি ছাড়তে চাওয়ার কারণ জানালেন পাপন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads