ads

মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ফিরে শরিফুল বললেন, ‘কেবল তো শুরু’

খবর টি পড়েছেন : ৪৩৩
দেশে ফিরে শরিফুল বললেন, ‘কেবল তো শুরু’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিদায়ী বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমনই হোক, বোলার শরিফুল ইসলামের জন্য সেটা ভালোই ছিল। তিন ফরম্যাটেই দেশের সেরা বোলারদের একজন ছিলেন। আবার পুরো বছরে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের মাটইতে বছরে সবশেষ সিরিজেও বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল।

Shamol Bangla Ads

নিউজিল্যান্ড থেকে গতকাল সোমবার রাতে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার শরিফুল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাভাবিকভাবেই উঠে এসেছিল ব্যক্তিগত আর দলীয় সাফল্যের কথা। শরিফুল অবশ্য প্রাধান্য দিয়েছেন দলগত সাফল্যের দিকে, ‘আলহামদুলিল্লাহ বছরটা খুব ভালো গিয়েছে। কিন্তু আমরা যদি আরেকটু ভালো করতে পারতাম দলগতভাবে তাহলে আরো ভালো লাগতো।’

নিউজিল্যান্ডের মাঠে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শরিফুল। নিজের এমন সাফল্যের প্রসঙ্গ আসতেই জানালেন, এটা কেবলমাত্র শুরু, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে ভবিষ্যতে আরো অনেকে হবে ইনশাআল্লাহ আশা করি। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। এখন থেকে যে কোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’

Shamol Bangla Ads

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ের বড় আলোচনার বিষয় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। দেশে আর দেশের বাইরে তার ভূমিকা মুগ্ধ করেছে সকলকে। দলের নির্ভরযোগ্য এই পেসারও উচ্ছ্বসিত শান্তকে নিয়ে, ‘সবাই খুব ভালো। শান্ত ভাই খুব সাপোর্ট দিয়েছে আমাদের সবাইকে। একজন বন্ধুর মতো ইজিলি করতে পেরেছি।’

তবে এতকিছুর মধ্যেও শরিফুলের আক্ষেপ টি-টোয়েন্টি সিরিজ নিয়ে, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসত ইনশাআল্লাহ আমরা জিততাম। জানিনা খেলা হলে কি হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপ জয়ী রাব্বির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ পরবর্তী সংবাদ আবারও আইপিএলের ডাকে মন খারাপ তাসকিনের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads