ads

সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপ জয়ী রাব্বির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৪১৪
এশিয়া কাপ জয়ী রাব্বির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

যুব বিশ্বকাপেও মাহফুজুর রহমান রাব্বিকে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার। মূল দলের বাইরে ৫ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। কদিন আগে রাব্বির অধিনায়কত্বে সংযুক্ত আরব আমিরাত থেকে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। তবে এশিয়া কাপের সেই একই দলই খেলবে বিশ্বকাপে। নেই কোনো পরিবর্তন।

মিরপুরে চলছে যুবাদের অনুশীলন ক্যাম্প। ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন তাঁরা। বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে সেখানে ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষ একটি আনঅফিশিয়াল ম্যাচ খেলবেন যুবারা। সেখানেও চলবে কদিনের ক্যাম্প।

Shamol Bangla Ads

এরপর ১৪ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রাব্বিরা। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ মিশন। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, ভারত ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মো. রাফি উজ্জামান, মো. রোহানাত দৌলা, মো. ইকবাল হাসান, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই: মো. রিজান হোসেন, নাঈম আহমেদ, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, একান্ত শেখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০২৪ সালে বাংলাদেশের সব ম্যাচের সূচি পরবর্তী সংবাদ দেশে ফিরে শরিফুল বললেন, ‘কেবল তো শুরু’

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads