ads

শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের শান্তি কামনায় শেষ হলো ৩ দিনব্যাপী শেরপুর জেলা ইজতেমা

খবর টি পড়েছেন : ৬৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রতিপালকের কাছে মোনাজাতে দেশের শান্তি, মানবতার ক্ষমা, মানুষের হানাহানি, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিশ্বব্যাপী মুসলমানদের সুদৃঢ় ভ্রাতৃত্ব ও ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী শেরপুর জেলা তবলীগ জামাতের (সাদ কান্ধলভী মতাদর্শ) ইজতেমা।

Shamol Bangla Ads

২৩ ডিসেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া শেখহাটি এলাকার রৌহা বিলের বিশাল ময়দানে এই মোনাজাত পরিচালনা করেন কাকরাইল থেকে আগত প্রতিনিধি মুফতি মাওলানা হাফেজ আজি মদ্দিন। হাজার হাজার পুরুষ ও পর্দার আড়ালে অসংখ্য নারী মোনাজাতে শরিক হন। কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত মুসল্লিগণ।

এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমা। কনকনে শীতের মধ্যে ৩দিনব্যাপী খোলা বিলে মানুষের কষ্ট হলেও অস্বস্তি ছিল না। তাছাড়া তবলীগ কমিটির ব্যবস্থাপনাও ছিল দেখার মত।

Shamol Bangla Ads

ব্যবস্থাপনা কমিটির অন্যতম প্রফেসার সারোয়ার জাহান, রফিকুল ইসলাম সেজনু, আবু সাঈদ সুমন, মো. আলামিন জানিয়েছেন, সকলের সহযোগিতায় আল্লাহর দিনের জন্য এই কর্মসূচি সফল হয়েছে। শীতে কষ্ট হলেও আল্লাহর রাজি-খুশির জন্য সকলেই এই ৩টি দিন ইবাদতে মশগুল ছিলেন। ইজতেমায় মধ্যপ্রাচ্য, ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশ থেকে তবলীগ জামাতপন্থিরা আসেন। ৩দিনব্যাপী এ ইজতেমায় বয়ান করেন দেশীয় ও আন্তর্জাতিক মুরুব্বিগণ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে… পরবর্তী সংবাদ নৌকার প্রার্থী হুইপ আতিককে সমর্থন দিলেন শেরপুরের বীর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads