ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালের সমর্থনে শেরপুরে বিএনপির ঝটিকা মশাল মিছিল

খবর টি পড়েছেন : ৭৭৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সরকারের পদত্যাগ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে শেরপুরে ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ও ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহর বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা কৃষক দল ও ছাত্রদলের পৃথক আয়োজনে শহরের কয়েকটি স্থানে ওই মিছিল করা হয়। মিছিল সম্পর্কে জানাজানি না হলেও দলের নেতা-কর্মীদের ফেসবুকে ছড়ানো হয়েছে সেইসব মিছিলের ছবি ও ভিডিও।

শহর বিএনপির ব্যানারে আয়োজিত মশাল মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এতে শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রূপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে বক্তারা হাসিনা সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবি জানান।

Shamol Bangla Ads

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর তত্বাবধানে জেলা কৃষক দলের উদ্যোগে মঙ্গলবার সকালে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দল রাস্তায় আগুন জালিয়ে ঝটিকা মিছিল ও জেলা ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় গরু চুরি রোধে করণীয় নিয়ে পুলিশের মতবিনিময়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads