ads

সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
ডিসেম্বর ১৮, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় ফাহাদ ইলাহী (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ১৭ ডিসেম্বর রবিবার গভীর রাতে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ফাহাদ ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র ছিল। সে স্কুল শিক্ষক মঞ্জরুল হক লিটনের ছেলে। লিটনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধনাভিটা গ্রামে হলেও দীর্ঘদিন ধরে পরিবারপরিজন নিয়ে তিনি নকলা পৌরশহরের উকিলপট্রিতে থাকেন।

পারিবারিক সূত্র জানায়, রবিবার রাতে ফাহাদ ব্যাডমিন্টন খেলতে শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকায় যায়। খেলা শেষে গভীর রাতে অটোরিক্সা করে বাড়ি ফেরার পথে একটি মালবাহী ট্রাক পেছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফাহাদ।

Shamol Bangla Ads

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ১৮ ডিসেম্বর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাহাদ।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads