ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাত দিয়ে বল ফিরিয়ে আউট হলেন মুশফিক

খবর টি পড়েছেন : ৬১৩
হাত দিয়ে বল ফিরিয়ে আউট হলেন মুশফিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিলেট টেস্ট জয়ের স্বস্তি ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই উবে গেছে। লাঞ্চে যাওযার আগে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। একে একে ব্যর্থ হন ওপেনার জাকির হাসান ও মাহমুদুল জয়। রান করতে পারেননি মুমিনুল ও শান্ত। ওই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করা মুশফিক হাত দিয়ে বল ফিরিয়ে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ প্রথম সেশনে ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে। দ্বিতীয় সেশনে ব্যাট করা তরুণ শাহাদাত হোসেন ২২ রান করেছেন। তার সঙ্গী মেহেদী মিরাজ। পায়ের ইনজুরি নিয়ে খেলা মুশফিক ৮৩ বলে ৩৫ রান করে আউট হয়েছেন।

বাজে শট খেলে জাকির হাসান (৮) দলকে প্রথম বিপদে ফেলেন। ওপেনার জয় পরেই ১৮ রান করে ফিরে যান। কাট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে মুমিনুল হক (৫) দলের বিপদ বাড়ান। এরপর অধিনায়ক শান্ত (৯) ফিরলে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

Shamol Bangla Ads

নিউজিল্যান্ডের হয়ে উইকেট চারটি ভাগ করে নিয়েছেন দুই বাঁ-হাতি কিউই ব্যাটার এজাজ প্যাটেল ও মিশেল স্যান্টনার। এর আগে ঢাকা টেস্টেও টস পক্ষ আসে বাংলাদেশ দলের। অনুমিতভাবেই ব্যাটিং নেন শান্ত। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লাঞ্চের আগে ৪ উইকেট হারাল বাংলাদেশ পরবর্তী সংবাদ ঢাকা টেস্টের প্রথম ইনিংসে দুইশর আগেই অলআউট টাইগাররা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads