ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাঞ্চের আগে ৪ উইকেট হারাল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩৫০
লাঞ্চের আগে ৪ উইকেট হারাল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিলেট টেস্ট জয়ের স্বস্তি ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই উবে গেছে। লাঞ্চে যাওযার আগে নিউজিল্যান্ডের স্পিনারদের ৪ উইকেট দিয়েছে বাংলাদেশ। একে একে ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার মাহমুদুল জয় ও জাকির হাসান। রান করতে পারেননি নাজমুল শান্ত ও মুমিনুল হক।

Shamol Bangla Ads

বাংলাদেশ প্রথম সেশনে ২৮ ওভার ব্যাটিং করে ৮০ রান করেছে। দ্বিতীয় সেশন শুরু করবেন মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন। পায়ের ইনজুরি নিয়ে খেলা মুশফিক ১৮ রান করেছেন। শাহাদাত খেলছেন ১৪ রানে।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৬ রানের ইনিংস খেলা জয় এদিন নতুন বলের ফাড়া কাটি ৪০ বলে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৮ রানে আউট হন। মিরপুরের উইকেটে প্রথম সেশনেই বল বেশ স্পিন করেছে ও লাফিয়ে উঠছে। বাজে শট খেলে জাকির হাসান (৮) দলকে প্রথম বিপদে ফেলেন। কাট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে মুমিনুল হক (৫) দলের বিপদ বাড়ান। এরপর অধিনায়ক শান্ত (৯) ফিরলে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

Shamol Bangla Ads

নিউজিল্যান্ডের হয়ে উইকেট চারটি ভাগ করে নিয়েছেন দুই বাঁ-হাতি কিউই ব্যাটার এজাজ প্যাটেল ও মিশেল স্যান্টনার। এর আগে ঢাকা টেস্টেও টস পক্ষ আসে বাংলাদেশ দলের। অনুমিতভাবেই ব্যাটিং নেন শান্ত। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।

বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ম্যাচসেরার পুরস্কার হাতে যা বললেন তাইজুল পরবর্তী সংবাদ হাত দিয়ে বল ফিরিয়ে আউট হলেন মুশফিক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads