ads

বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে দুইশর আগেই অলআউট টাইগাররা

খবর টি পড়েছেন : ৩৭১
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে দুইশর আগেই অলআউট টাইগাররা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বলা চলে বাতির নিচে অন্ধকার। ফ্লাডলাইটের আলোর নিচে টাইগার ব্যাটাররা আজ রীতিমতো খাবি খেয়েছেন নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে। ইনিংসের প্রায় পুরোটা সময় কিউই স্পিনত্রয়ীর বিপক্ষে সংগ্রাম করে গেছেন টাইগাররা। মাঝে মুশফিকুর রহিম নিজের খামখেয়ালিপনার কারণে আউট হয়েছেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের ফাঁদে পড়ে।

Shamol Bangla Ads

মুশফিকের ওই এক আউট দিয়ে পুরো বাংলাদেশ ইনিংসের চিত্র চাইলে আঁকা যেতেই পারে। কেউ আউট হয়েছেন বড় শট খেলতে গিয়ে। আবার কেউ ফিরে গিয়েছেন রিভার্স সুইপ খেলার মতো সিদ্ধান্ত নিয়ে। এমন খামখেয়ালিপনার দিনে বাংলাদেশ অলআউট হয়েছে ১৭২ রানে। টাইগারদের হয়ে সর্বোচ্চ স্কোরার অবশ্য সেই মুশফিকই। করেছেন ৩৫ রান। আর কিউইদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার আর গ্লেন ফিলিপস।

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাবে আকাশে মেঘ থাকায় এদিন শুরু থেকেই খেলা হয়েছিল ফ্লাডলাইটের আলোতে। বাংলাদেশের দুই ওপেনার শুরু থেকেই হিমশিম খাচ্ছিলেন মিচেল স্যান্টনার আর এজাজ প্যাটেলের সুইং সামাল দিতে।

Shamol Bangla Ads

অবশ্য রান তোলায় খুব একটা তাড়াহুড়ো করেননি দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। তাদের অস্বস্তি ছিল, আবার ধৈর্যও টের পাওয়া যাচ্ছিল। একাধিকবার লেগ বিফোরের আবেদন এসেছে, রানআউটের সুযোগ ছিল। কখনো ভাগ্য, আবার কখনো আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যায় বাংলাদেশ। উদ্বোধনী জুটি পার করে ১০ ওভার।

অবশ্য এমন সুযোগ কাজে লাগাতে ব্যর্থই হয়েছেন দুই ওপেনার। ১১তম ওভারে অকারণে উড়িয়ে মারতে গিয়ে কেইন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন জাকির। ঠিক তার পরের ওভারেই এজাজ প্যাটেলের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা মাহমুদুল হাসান জয়। জাকির খেলেছেন ২৪ বলে ৮ রানের ছোট ইনিংস। সে তুলনায় জয় কিছুটা ধীরস্থির ব্যাটিং উপহার দিয়েছেন ৪০ বলে করেছিলেন ১৪।

দুই আউটের ধাক্কা সামাল দেওয়ার আগেই চাপ আরও বেড়ে যায় টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের আউটে। এজাজ প্যাটেলের দিনের দ্বিতীয় শিকার তিনি। সুইং হয়ে ভেতরের দিকে আসা বলটা ইনসাইড-এজ হয়ে বল চলে যায় উইকেটরক্ষক ব্লান্ডেলের হাতে। ৪১ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর আবার স্যান্টনারের আঘাত। অহেতুক রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর দলের প্রয়োজন বুঝে ব্যাট করেছেন মুশফিক ও দীপু। টানা চার ওভার কোনো রান না নিয়েই পার করে বাংলাদেশ। পরে অবশ্য ধীরে ধীরে নিজেদের খোলস থেকে বের করে এনেছেন দুজনেই। ৭৮ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেরেন লাঞ্চে। লাঞ্চের পরও কিছুটা সময় ব্যাট হাতে লড়াই চালিয়ে যান এই দুই ব্যাটার।

দলীয় ১০৪ রানে আবার উইকেটের পতন। এবার মুশফিকের নিজের ভুলেই হলেন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট। কাইল জেমিসনের বল সলিড ডিফেন্স করেছিলেন মুশফিক। এরপর অহেতুক বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট হলেন মুশফিক।

মুশফিকের পর অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আউট হয়েছেন শাহাদাত দিপু এবং নুরুল হাসান সোহান। ওয়াইড হতে যাওয়া বলে অহেতুক খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন দিপু। আর বল আকাশে তুলতে চেয়ে ফিল্ডারের তালুতে ক্যাচ দিয়েছিলেন সোহান। শেষ ভরসা ছিলেন মেহেদী হাসান মিরাজ। ক্যাচ দিয়েছেন তিনিও। স্যান্টনারের তৃতীয় শিকার ছিলেন মিরাজ। ১৪৫ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে নিজের বোলিং নিয়ে আশাবাদী ছিলেন গ্লেন ফিলিপস। সিলেটেও পেয়েছিলেন উইকেটের দেখা। এবার ঢাকা টেস্টেও পেলেন তিন উইকেট। তাইজুলকে নিজের তৃতীয় শিকার করেছেন দলীয় ১৫৪ রানে। আর শেষ উইকেট হিসেবে শরিফুল ইসলাম আউট হয়েছেন টিম সাউদির বলে। পুরো ইনিংসে এই একটি উইকেটই গিয়েছে কিউই পেসারদের দখলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাত দিয়ে বল ফিরিয়ে আউট হলেন মুশফিক পরবর্তী সংবাদ অলআউট হয়েও ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads