ads

শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্বার ক্রিকেট টুর্নামেন্টে অনির্বাণ তরুণ সংঘ চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ৬৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে শহরের উপকণ্ঠ নওহাটা দুর্বার তরুণ সংঘ আয়োজিত দুর্বার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অনির্বাণ তরুণ সংঘ (অতস)। ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে স্থানীয় দমদমা এলাকায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় রামকৃষ্ণপুর যুবকল্যাণ সংঘকে ২৪ রানে হারিয়ে অতস চ্যাম্পিয়ন হয়।

Shamol Bangla Ads

নির্ধারিত ১০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে অতস ৬ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে রামকৃষ্ণপুর যুবকল্যাণ সংঘ ৭ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এতে ২৪ রানে জয়লাভ করে অতস। অতসের মাহিন সর্বোচ্চ ২৭ রান করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এলাকার যুব সমাজকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন।

Shamol Bangla Ads

সমাজসেবক রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন আকন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্বার তরুণ সংঘের সভাপতি আশরাফুল ইসলাম আশা, সাধারণ সম্পাদক রুপন মোর্শেদ।

ওইসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব সুমন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মনু, জেলা রাইসমিল মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান ময়না লিচু, অনির্বাণ তরুণ সংঘের সভাপতি এ্যাডভোকেট তাজুমুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ ৩ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে অধ্যাপক পান্না কায়সারের শোকসভা অনুষ্ঠিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads