ads

শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ ৩ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ৪৭২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদসহ তিন যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ১৪ অষ্টোবর শনিবার ভোরে উপজেলার নন্নী গ্রামীণ ব্যাংক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া, নলবাইদকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নূর নবী ও ধোপাঘাট ব্রিজ এলাকার ইউসুফ আলীর ছেলে শফিকুল ইসলাম। একইদিন দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্নী গ্রামীণ ব্যাংক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। ওইসময় একটি সিএনজিতে থাকা ৩ যুবককে সন্দেহ হলে তাদের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। পরে তাদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত ৩ যুবক দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমে ওঠেছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট :… পরবর্তী সংবাদ শেরপুরে দুর্বার ক্রিকেট টুর্নামেন্টে অনির্বাণ তরুণ সংঘ চ্যাম্পিয়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads