ads

শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অধ্যাপক পান্না কায়সারের শোকসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫১৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান, বরেণ্য শিক্ষাবিদ, লেখক শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জেলা খেলাঘরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য, বিশিষ্ট সংগঠক আব্দুল হান্নান চৌধুরী।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, অধ্যাপক পান্না কায়সার ছিলেন বরেণ্য লেখক-গবেষক, সংস্কৃতি ও শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন মহিয়সী নারী ও মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর।

জেলা খেলাঘরের সভাপতি এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র ও খেলাঘরের কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান, সাবেক সভাপতি আজাহার আলী ও অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি তপন সারোয়ার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সংস্কৃতিকর্মী দেবাশীষ দাস মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নন্দ সাহা।

Shamol Bangla Ads

পরে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্বার ক্রিকেট টুর্নামেন্টে অনির্বাণ তরুণ সংঘ চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ শেরপুরে মোবারকপুর ফুটবল টুর্নামেন্টে পূর্বঝিনিয়া চ্যাম্পিয়ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads