ads

শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোবারকপুর ফুটবল টুর্নামেন্টে পূর্বঝিনিয়া চ্যাম্পিয়ন

খবর টি পড়েছেন : ৬৪৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে মোবারকপুর প্রত্যাশা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পূর্বঝিনিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ অক্টোবর শনিবার বিকেলে শহরের মোবারকপুর মহল্লায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রত্যাশা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পূর্বঝিনিয়া। খেলার উদ্বোধন করেন পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল মিয়া।

Shamol Bangla Ads

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এলাকার যুব সমাজকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন।

আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ মিয়া।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাবেক সাধারণ সম্পাদক ডা. শরাফত আলী, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসআরডি আলম, ইউপি সদস্য আবু হাসান ও গোলাম মোস্তফা, সমাজসেবক আক্কাছ আলী, হারুনুর রশীদ, শামীম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, খেলায় স্থানীয় পর্যায়ের ৮টি দল অংশ নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টানা হারে পয়েন্ট টেবিলে বিপাকে বাংলাদেশ পরবর্তী সংবাদ শেরপুরে সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময়…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads