‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ স্লোগান সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর শুক্রবার জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া প্রদর্শন করা হয়।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শরীফ আল আমীন, শেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক মো. হায়দার আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শেরপুরের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ভূমিকম্পে দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা, অগ্নিকা- নির্বাপণ ও গ্যাস সিলিন্ডার থেকে কীভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউট সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
























