ads

শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আগাম জাতের বিনাধান-১৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৯৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন আমন ধানের জাত বিনাধান ১৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার মাদ্রাসা বাজারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী বিনা উপ-কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে মাঠ দিবসে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা কেন্দ্রের মহাপরিচালক ডঃ মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ সিদ্দিকুর রহমান, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন, মওদুদ আহমেদ, নালিতাবাড়ী বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল আহম্মেদ, কৃষিবিদ ফরহাদ হোসেন, ফার্ম ম্যানেজার কৃষিবিদ শফিকুজ্জামান ও কৃষক সরকার গোলাম ফারুক।

এসময় কর্মকর্তারা জানান, বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন আমন আবাদে বিনাধান ১৭ জাতের ধান কাটার পর কৃষকরা ওই জমিতে আবার সরিষা আবাদ করতে পারবেন। সরিষা উত্তোলনের পর পুনরায় ওই জমিতে বোরোধান আবাদ করতে পারবেন কৃষকরা। এছাড়া এই ধান আগাম জাতের হওয়ায় খাদ্যের চাহিদা পুরন ও কৃষকরা তাদের আর্থিক অভাব অনটনও দুর করতে পারবেন।

Shamol Bangla Ads

এতে একই জমিতে তিনবার ফসল ফলানোয় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। এ মাঠ দিবসে এলাকার প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন পরবর্তী সংবাদ শেরপুরে জমে ওঠেছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট :…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads