ads

শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২৭ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২৭ বোতল বিদেশী মদসহ মো. জুয়েল মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৩ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের নয়া রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের কালোগাজির উরফে কালাচাঁনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সকাল ৮টার দিকে নয়া রাংটিয়া এলাকায় অভিযান চালায়।

ওইসময় বস্তায় ভরা বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ২৭ বোতল মদসহ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্কটিশ ও ভারতীয় ব্র্যান্ডের উদ্ধারকৃত ২৭ বোতল মদের দাম আনুমানিক ৭৯ হাজার টাকা।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি জুয়েল মিয়া আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Need Ads