ads

শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আগুন নির্বাপক বিষয়ে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনসহ আগুন নেভানোর কলাকৌশল প্রর্দশন করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

Shamol Bangla Ads

ডিসপ্লে শেষে উপজেলা পরিষদ চত্তরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ইনচার্জ মো. আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads