ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্দান্ত ও রোমাঞ্চকর সিরিজের আশা কিউই কোচের

খবর টি পড়েছেন : ৫৬০
দুর্দান্ত ও রোমাঞ্চকর সিরিজের আশা কিউই কোচের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বকাপের আগে ঘরের মাঠে আরেকটি ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ সফরকারী নিউজিল্যান্ড। টাইগারদের মতো এই সিরিজও কিউইদের জন্য বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ। যদিও ইনজুরিমুক্ত থাকতে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকেই ছাড়াই তারা সিরিজ খেলতে এসেছে। বাংলাদেশের সঙ্গে একটি দুর্দান্ত ও রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশা করছেন কিউই কোচ লুক রঙ্কির।

Shamol Bangla Ads

তিন মাচের ওয়ানডে সিরিজ খেলতে আগেই ঢাকায় আসে নিউজিল্যান্ড। আগামীকাল (বৃহস্পতিবার) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নামার আগে আজ (বুধবার) কথা বলেছিলেন দলটির প্রধান কোচ রঙ্কি। তিনি জানিয়েছেন মিরপুরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টার কথা।

রঙ্কি বলেন, ‘টার্ন তো থাকবেই, এখানে এটা অনেক বড় ব্যাপার। কন্ডিশন বদলেছে। রানও আলাদা হবে এখানে। ইংল্যান্ডে অনেক বড় রান হয়েছে। ব্যাটিং করা সহজ ছিল, একটু কঠিন ছিল বোলারদের জন্য। এখানে একদম আলাদা হবে। হয়তো লো স্কোর হবে। অনেকটা ওল্ড স্কুল (সেকেলে) ওয়ানডে ফিরে আসবে। দ্রুত এখানে মানিয়ে নিতে চাই।’

Shamol Bangla Ads

বিশ্বকাপের আগে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ায় দুই দলের অধিকাংশ ক্রিকেটারই থাকছেন বিশ্রামে। তবুও রোমাঞ্চকর এক সিরিজের অপেক্ষাতে আছেন রঙ্কি। মিরপুরে গরমের আদ্রতা থাকলেও কঠোর অনুশীলনের মাধ্যমে সব মানিয়ে নেওয়ার চেষ্টার কমতি রাখতে চান না কিউই কোচ।

রঙ্কি বলছিলেন, ‘এটা দুর্দান্ত সিরিজ হবে। নিউজিল্যান্ড থেকে আসা যে কারও জন্যই এখানে খেলা চ্যালেঞ্জ হবে। তবে আমার মনে হয় ছেলেরা এটাই চায়। এখানে আসা রোমাঞ্চকর, আশা করি ভালো দর্শকের সামনে খেলা হবে। এখানে কিছুটা গরম ও আদ্রতা আছে। এটা অনেক বড় ব্যাপার। তবে ছেলেরা ভালো অনুশীলন করেছে। যারা ইংল্যান্ড থেকে এসেছে, প্রথম দিন বিশ্রামে ছিল। কিন্তু ছেলেরা কঠোর পরিশ্রম করছে। প্রথম ম্যাচের জন্য যতটা সম্ভব প্রস্তুত হচ্ছে।’

আগামীকাল দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। প্রতিটি ম্যাচই হবে একই ভেন্যু ও সময়ে। পরবর্তী দুই ওয়ানডে আগামী ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন ক্রিকেটারকেই এই সিরিজে নামছে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে সিরাজ পরবর্তী সংবাদ বিশ্বকাপে বাংলাদেশ দলের পরামর্শক শ্রীরাম

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads