ads

বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশ দলের পরামর্শক শ্রীরাম

খবর টি পড়েছেন : ৪৯৭
বিশ্বকাপে বাংলাদেশ দলের পরামর্শক শ্রীরাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট (পরামর্শক) হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

এর আগে শ্রীরাম সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপে দলের পরামর্শক ছিলেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে একই ভূমিকায় থাকলেও তিনি মূলত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন।

বিসিবি জানিয়েছে, শ্রীরাম বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরু থেকে দলের সঙ্গে থাকবেন। গুয়াহাটিতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। সেখানে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনি ওই ম্যাচের সময় দলের সঙ্গে থাকবেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ দলের পুরো বিশ্বকাপ যাত্রায় পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীরাম। তিনি ভারতের সাবেক স্পিন অলরাউন্ডার। অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ২০১৮-২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

এছাড়া নিয়মিত কাজ করছেন আইপিএলে। বাংলাদেশের টি-২০ দলের সঙ্গে সংক্ষিপ্ত মেয়াদে কাজ করলেও শ্রীধরন তার পরিকল্পনার জন্য প্রশংসা কুড়িয়েছেন। তার অধীনে অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ তেমন সাফল্য না পেলেও টি-২০ ফরম্যাটে ভালো ক্রিকেট খেলার বার্তা ওই বিশ্বকাপ থেকেই দিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্দান্ত ও রোমাঞ্চকর সিরিজের আশা কিউই কোচের পরবর্তী সংবাদ বৃষ্টিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলা বন্ধ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads