ads

বুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে সিরাজ

খবর টি পড়েছেন : ৪০৪
আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে সিরাজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কয়েকদিন আগেই তাসের ঘরের চেয়েও দ্রুতগতিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এর মাধ্যমে তিনি ভারতকে রেকর্ড সর্বোচ্চ অষ্টম এশিয়া কাপ চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার আইসিসি থেকে বড় পুরস্কার পেয়েছেন পুরো টুর্নামেন্টজুড়ে গতি ও সুইংয়ের মিশ্রণে প্রতিপক্ষকে বোকা বানানো এই পেসার। ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে সিরাজ শীর্ষস্থান দখল করেছেন।

Shamol Bangla Ads

এশিয়ানদের শ্রেষ্ঠত্বের আসরের পর্দা নেমেছে গত রবিবার (১৭ সেপ্টেম্বর)। যেখানে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচকে উইকেট-স্বর্গ বানিয়ে ফেলেন দারিদ্রতা নিয়ে বেড়ে ওঠা সিরাজ। মাত্র ২১ রান দিয়েই তিনি তুলে নিয়েছিলেন ৬ উইকেট। ফলে স্বাগতিক লঙ্কানরা মাত্র ৫০ রানেই গুটিয়ে যায়। এরপর মাত্র ৬.১ ওভারেই অনায়াসে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।

এর আগে ওয়ানডেতে বোলারদের র‌্যাংকিংয়ে নম্বর ওয়ান ছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দিয়েছেন সিরাজ। পুরো এশিয়া কাপে তিনি ১২.২ গড় নিয়ে ১০ উইকেট শিকার করেছেন। যার মাধ্যমে তিনি বড় লাফ-ই দিয়েছেন বলা চলে, এর আগে র‌্যাংকিংয়ে সিরাজের অবস্থান ছিল আটে। তার এমন কীর্তির ফলে হ্যাজলউড ছাড়াও অবনতি হয়েছে ট্রেন্ট বোল্ট, রশিদ খান ও মিচেল স্টার্কদের।

Shamol Bangla Ads

ভারতীয় পেসার উন্নতিতে একধাপ করে পিছিয়ে যথাক্রমে দুই ও তিনে চলে গেছেন হ্যাজলউড ও বোল্ট। তবে উন্নতি হয়েছে আফগানিস্তানের দুই স্পিনার মুজিব-উর-রহমান ও রশিদ খানের। তারা দুজনেই উঠে এসেছেন যথাক্রমে চার ও পাঁচে। এরপর তিন ধাপ পিছিয়ে ছয়ে স্টার্ক, সাতে ম্যাট হেনরি ও আটে নেমে গেছেন অ্যাডাম জাম্পা।

ভারতের হয়ে এশিয়া কাপে ভালো পারফর্ম করলেও কুলদীপ যাদবও নয় নম্বরে নেমে গেছেন। দশে অবস্থান পাকিস্তানের শাহিন আফ্রিদির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এত খেলা, সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখার সময় নেই… পরবর্তী সংবাদ দুর্দান্ত ও রোমাঞ্চকর সিরিজের আশা কিউই কোচের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads