ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হিসেবে যোগদান করেছেন মোঃ খোরশেদ আলম।

১০ সেপ্টেম্বর রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের এই নবীন কর্মকর্তা যোগদান উপলক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ২৯ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
























