কেবল কিশোর-কিশোরীই নয় এখন
শিশুদের হাতেও ইন্টারনেট মোবাইল গেম,
পড়াশোনা ফাঁকি দিয়ে রাত-দিন
ডুবে-মজে ধ্বংস করছে নিজেদের এইম।

নিত্য নতুন মাদকের ছুবলেও
ডুবছে কতো আদরের তরুণ-যুবক,
জীবনকে করছে তারা হেলাফেলা- তুচ্ছ
এ নিয়ে অভিভাবকরা ব্যর্থ-অবাক।
আসলে ইন্টারনেট, মোবাইল গেম ও মাদক
এখন সমাজের বিষফোঁড়া-টেনশন,
এখনই ফেরাতে না পারলে
কতো যে উঠতি জীবন হবে দংশন।
(০৩/০৪/২৩ ইং)

























