ads

বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুঃস্থ রোগীদের মাঝে ডায়াবেটিক সমিতির সুদমুক্ত ঋণ বিতরণ

খবর টি পড়েছেন : ৫৮০
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থ্য ডায়াবেটিস রোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি শেরপুর ডায়াবেটিক হাসপাতালের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক-সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু, জেলা সদর হাসপাতালের কনসালট্যান্ট সার্জন ডা. মো. মিজানুর রহমান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন।

সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনডায়াবেটিক সমিতির পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের জীবন ও কর্ম সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ডা. ইব্রহিীম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। যার কর্মের ফসল বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বারডেম। যিনি ডায়াবেটিক চিকিৎসায় দেশে বিপ্লব সাধন করেছেন। তিনি বলতেন, চরিত্রে সরলতা, শৃঙ্খলাবোধ আর অধ্যবসায় থাকলে আদর্শাবস্থা বাস্তবায়িত হতে বাধ্য। কর্মজীবনে যিনি কঠোর পরিশ্রমী, নিয়মানুবর্তী, উচ্চাকাঙ্খিল, সৎ এবং কর্তব্যপরায়ণ তিনিই হবেন সৌভাগ্যের বরপুত্র। যার প্রমান তিনি জীবদ্দশায় রেখে গেছেন। পরে দোয়া পরিচালনা করেন শেডাস পরিচালনা কমিটির সদস্য মাওলানা মো. শরাফত আলী।

শেরপুর ডায়াবেটিক সমিতির (শেডাস) সভাপতি সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া জানান, সারাদেশে ডায়াবেটিক সমিতিগুলো যা পারেনি, আমরা শেরপুরে সেটা করতে পেরেছি। ২৫ বছর পেরিয়ে আসা শেডাস দুঃস্থ্য রোগীদের বিনামুল্যে চিকিৎসাসেবা ও ইনসুলিন প্রদান সহ তাদের জীবনমান উন্নয়নে দরিদ্র রোগী সহায়তা তহবিল চালু করেছে। যার মাধ্যমে প্রতিবছর দরিদ্র-অসহায় রোগীদের সুদমুক্ত ঋণ বিতরণ করে আসছে। এ ঋণ আদায়ের হার শতভাগ, যা একটি বিরল রেকর্ড। ঋণ গ্রহণের প্রথম ২ মাস কোন কিস্তি দিতে হয় না। তারপর থেকে ২ বৎসর মেয়াদে সাপ্তাহিক কিস্তি শুরু হয়। তবে কোন রোগী মারা গেলে তার ঋণ মওকুফ করা হয়। প্রায় ২৩ বছর ধরে আমরা সেটি করে আসছি। এদিন তালিকাভুক্ত ৪২ জন দরিদ্র রোগীকে ১০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘর্ণায়মান তহবিলের আওতায় প্রায় সাড়ে ৬ লাখ টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু বলেন, শেরপুর ডায়াবেটিক হাসপাতালে এখন আউটডোরে ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের ডায়াগনোস্টিক পরীক্ষা এবং চোখ, দাঁত ও ফিজিওথেরাপির আলাদা বিভাগ রয়েছে। শীঘ্রই ১০ শয্যার একটি ইনডোর হাসপাতাল সেবা চালু করা হবে। শিশু এবং দুঃস্থ্য ডায়াবেটিক রোগীদের আমরা বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। তিনি বলেন, আমাদের স্বপ্ন রয়েছে শেরপুর ডায়াবেটিক হাসপাতালটিকে একটি মেডিকেল কলেজে রূপান্তর করা। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত দুই বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো এবং আব্দুল ওয়াদুর অদু তাদের বক্তব্যে ডায়াবেটিক হাসপাতালের জন্য অনুদান হিসেবে ৫ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে নালিতাবাড়ীতে র‍্যালি ও… পরবর্তী সংবাদ শেরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads